Bangla Health & Lifestyle Tips: Naturally Remove Annoying Odor of Foot - ঘরোয়া উপায়ে দূর করুন পায়ের বিরক্তিকর দুর্গন্ধ
Produced: BiVinNo Multimedia
Voice: Shirina Khatun
Editing: Tarikul Raana
Director: Simsan Mallick
Language: Bengali
Label: BiVinNo Multimedia
❖❖❖ Description ❖❖❖
⚝ ঘরোয়া উপায়ে দূর করুন পায়ের বিরক্তিকর দুর্গন্ধ ⚝
পায়ে দুর্গন্ধ হওয়া খুবই বিরক্তিকর এবং বিব্রতকর একটা ব্যক্তিগত শারীরিক সমস্যা। ছেলে মেয়ে নির্বিশেষে যে কারোরই এই বিব্রতকর শারীরিক সমস্যাটি হতে পারে। হাইপারহাইড্রোসিস নামক সমস্যার কারণেই মূলত পায়ে এমন বাজে গন্ধ তৈরি হয়ে থাকে। হাইপারহাইড্রোসিস এর ফলে শরীরে অতিরিক্ত ঘাম হতে থাকে। হাইপারহাইড্রোসিস শব্দটির অর্থ হলো অতিরিক্ত (হাইপার) ঘাম (হাইড্রোসিস) হওয়া।
অতিরিক্ত ঘাম হওয়া বলতে বোঝানো হচ্ছে, যখন কোন ব্যক্তি প্রয়োজনের চেয়েও অনেক বেশী মাত্রায় ঘেমে থাকেন সেটাকে। সাধারণত, অন্যান্য সবাই গরম বোধ করলেই ঘেমে থাকে এবং একটু ঠাণ্ডা আবহাওয়াতে গেলেই ঘাম বন্ধ হয়ে যায়। কিন্তু যাদের হাইপারহাইড্রোসিস এর সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ঠাণ্ডা কি গরম আবহাওয়া, কোন কিছুতেই ঘাম হওয়া বন্ধ হয় না একদমই!
যাদের এই হাইপারহাইড্রোসিসের সমস্যা রয়েছে তাদের শরীরের কিছু কিছু অংশ অতিরিক্ত মাত্রায় ঘেমে থাকে। সেটি হতে পারে, বগল, হাতের তালু, পায়ের তালু, মাথার ত্বক প্রভৃতি। শরীরের অন্যান্য অংশ একেবারে স্বাভাবিক থাকলেও, দেখা যাবে শুধুমাত্র একটি অংশ ঘেমে নেয়ে একদম একাকার অবস্থা হয়ে গিয়েছে!
ঘেমে যাওয়ার এই বাজে রোগ হাইপারহাইড্রোসিস এর ফলেই পায়ের এই দূর্গন্ধের সৃষ্টি হয়ে থাকে। আজকের ফিচার থেকে জেনে নিন খুবই উপকারী এবং প্রয়োজনীয় কিছু টিপস যা আপনার পায়ের দুর্গন্ধ কমিয়ে আনতে এবং দূর করতে সাহায্য করবে।
১. পায়ে ব্যাকটেরিয়া তৈরি হওয়ার মতো অংশগুলো বাদ দিন
ঘামের সাথে সাথে পায়ে থাকা ব্যাকটেরিয়াও দায়ী দূর্গন্ধ তৈরি করার জন্য। তাই পায়ের আঙ্গুলের নখ একেবারেই বড় করবেন না। কারণ এই সকল ব্যাকটেরিয়া নখ, নখের নীচের মোটা চামড়া এবং নখের আশেপাশেই বেশী জন্মে থাকে। নিয়মিতভাবে পায়ের নখ, নখের চারপাশের মোটা চামড়া কেটে ফেলুন। এরই সাথে পায়ের গোড়ালি নিয়মিত এক্সফলিয়েট করুন।
২. পা ধোয়ার পরে পায়ের আঙ্গুলের মাঝে ভালো করে মুছে নিন
সাধারণত পা ধোয়ার পরে আমরা কিন্তু পা ভালোমতো মোছার দিকে একেবারেই খেয়াল রাখি না। পোডোলজিস্টদের মতে পা ধোয়ার পরে পায়ের আঙ্গুলের মাঝেও ভালোমতো মুছে নিন তোয়ালে অথবা নরম কাপড় দিয়ে। কারণ, অনেক সময় পায়ে য সকল ফাংগাল ইনফেকশন হয়, তার জন্যে পায়ের এমন ভেজাভাবও অনেকাংশে দায়ী।
৩. পায়ের যত্নে ব্যবহার করুন চা
শুনে অবাক হচ্ছেন? তবে জেনে রাখুন পায়ের বাজে ব্যাকটেরিয়া সমূলে বিনষ্ট করার জন্যে এবং পায়ের ঘাম কমানোর জন্যে চায়ে থাকা ট্যানিন খুবই উপকারী। আপনি চাইলে পায়ের যত্নে প্রতিদিন চা ব্যবহার করতে পারেন গোসলের সময়ে।
যেভাবে ব্যবহার করবেন: এক লিটার গরম পানিতে তিন চা চামচ চা ভিজিয়ে দিন। এর সাথে দুই লিটার ঠান্ডা পানি যোগ করুন। এখন এই মিশ্রণে দুই পা ১৫-২০ মিনিটের জন্যে ভিজিয়ে রেখে দিন।
৪. অ্যারোমাথেরাপি অয়েল ব্যবহার করুন
পায়ের বাজে গন্ধ দূর করার জন্যে তো বটেই পায়ে জন্ম নেওয়া বাজে ব্যাকটেরিয়া দূর করতেও দারুণ সাহায্য করবে অ্যারোমাথেরাপি অয়েল। এক্ষেত্রে ল্যাভেন্ডার অয়েল সবচেয়ে বেশী কার্যকরি এবং উপযোগী হবে।
যেভাবে ব্যবহার করবেন: ৪-৫ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল দিয়ে দুই পায়ের পাতা খুব ভালোভাবে ম্যাসাজ করুন। অথবা, ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ৩-৪ লিটার পানিতে মিশিয়ে দুই পা ১৫-২০ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখুন।
৫. অ্যান্টিপার্সপিরেন্ট ব্যবহার করুন পায়ে
অ্যান্টিপার্সপিরেন্টে এমন কিছু কেমিক্যাল উপাদান থাকে যা ঘাম হতে বাঁধা প্রদান করে থাকে। গোসলের পরে পা একদম শুকিয়ে নিয়ে এরপর পায়ে যত্নসহকারে অ্যান্টিপার্সপিরেন্ট লাগিয়ে নিতে হবে।
৬. ঘরে স্যান্ডেল অথবা জুতা পরা পরিহার করুন
অনেকেই ঘরেও জুতা অথবা স্যান্ডেল পরে থাকতে পছন্দ করেন। তবে ঘরে থাকাকালীন অবস্থায় কোন স্যান্ডেল অথবা জুতা না পরাটাই সবচেয়ে ভালো, কারণ এতে করে পায়ে ব্যাকটেরিয়া সংক্রমণ বেশী হয়ে থাকে।
এসব একেবারেই সহজ এবং সুবিধাজনক পদ্ধতি মেনে চললে পায়ের দুর্গন্ধ কমে যাবে অনেকটাই। এছাড়া বাইরে ব্যবহৃত জুতা এবং মোজা নিয়মিত পরিষ্কার করতে হবে এবং শুকাতে হবে। কিন্তু, পায়ের দুর্গন্ধ যদি অতিরিক্ত হয় এবং পায়ে চুলকানির প্রাদুর্ভাব দেখা দেয়, সেক্ষেত্রে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হতে হবে।
➤ Visit Our Website - https://www.bivinno.com
➤ Subcribe Us on YouTube - https://www.youtube.com/bivinno
➤ Like Us on Facebook - https://www.facebook.com/BiVinNo
➤ Fllow Us on Twitter - https://www.twitter.com/BiVinNo
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন